ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ জাস্টিস পার্টির জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে ৩১ মে

বাংলাদেশ জাস্টিস পার্টির কাউন্সিল অধিবেশনের জন্য আগামী ৩১ মে` ২০২৫ (শনিবার) দিন ধার্য করা হয়েছে। ইতোমধ্যে কাউন্সিল অধিবেশনের জন্য হল ভাড়াসহ আনুষঙ্গিক সকল কাজ শেষ পর্যায়ে । বাংলাদেশ জাস্টিস পার্টির সভাপতি ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন সূত্রে জানা যায়, আগামী ৩১ মে` ২০২৫, শনিবার সকাল ১০টা থেকে বাংলাদেশ জাস্টিস পার্টির কাউন্সিল অধিবেশনের শুরু হবে। দলের কার্যনির্বাহী সভাপতি মোহাম্মদ সহিদুল ইসলাম হাওলাদার এবং সাধারণ সম্পাদক মোঃ মানসুর আলম সিকদারের সাথে কথা বলে আরো জানা যায়, বাংলাদেশ জাস্টিস পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি ব্যারিস্টার সৈয়দ কামরুল ইসলাম মোহাম্মদ সালেহউদ্দিন ব্রিটিশ বিরোধী আন্দোলন, ৫২’র ভাষা আন্দোলন এবং আইয়ুব বিরোধী আন্দোলনে সরাসরি অংশ নেন এবং একাধিকবার কারাবরণ করেন।


১৯৭০ সালে ফরিদপুর-২ এলাকার আওয়ামী লীগের এমএনএ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ১৯৭৩ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিরুদ্ধে জয়লাভকারী সংসদ সদস্য, সংসদে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ সৈয়দ কামরুল ইসলাম ১৯৮১ সালে বাংলাদেশ জাস্টিস পার্টি প্রতিষ্ঠা করে আনুষ্ঠানিকভাবে দলের কার্যক্রম শুরু করেন। ওয়ান ইলেভেনের পর অন্তর্বর্তী আওয়ামী স্বৈরাচার সরকারের সময় নানা প্রতিকূলতার কারণে নিবন্ধনের জন্য আবেদন করা হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী স্বৈরাচার মুক্ত বাংলাদেশে গণতান্ত্রিকভাবে রাজনীতি করার সুযোগ সৃষ্টি হলে বাংলাদেশ জাস্টিস পার্টি নতুন ভাবে ঢেলে সাজানো হয় এবং নিবন্ধনের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়।


এ প্রসঙ্গে উল্লেখ করা নিষ্প্রয়োজন, ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত নির্বাচন কমিশনে আওয়ামী লীগ এবং ভারতের মিত্রদের আশীর্বাদ প্রাপ্ত দলের বাইরে কোন দলের পক্ষে নির্বাচন কমিশনে নিবন্ধন পাওয়ার অনুকূল অবস্থা ছিল না।

ads
ads
ads

Our Facebook Page

↑